জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
নারায়ণগঞ্জ জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

রাজধানী ঢাকার নিকটতম জেলা নারায়ণগঞ্জ।এ জেলার আয়তন ৭৫৯.৫৭ বর্গ কিঃ মিঃ। নারায়ণগঞ্জ জেলার উত্তরে নরসিংদী এবং গাজীপুর জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা, পশ্চিমে ঢাকা জেলা, পূর্বে ব্রাহ্মনবাডিয়া এবং কুমিল্লা জেলা। এ জেলার  মধ্য দিয়ে শীতলক্ষা ,মেঘনা, পুরাতন বহ্মপুত্র, বুড়িগঙ্গা, বালু এবং ধলেশ্বরী নদী প্রবাহিত । নারায়ণগঞ্জ দেশের বৃহত্তম নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী সোনারগাঁ লোক-শিল্প জাদুঘর ও পানাম নগরী এ জেলাকে  পর্যটন  কেন্দ্র হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে। জেলা প্রশাসন জেলাবাসীদের অবিরত সেবা দেয়ার পাশাপাশি জেলার পযর্টন শিল্প ও রকমারী ইন্ডাস্ট্রির সম্ভাব্যতা সমগ্র বিশ্বে তুলে ধরার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির যুগে সেবার মান, গতিশীলতা এবং তথ্যের অবাধ প্রবাহের জন্য জেলা প্রশাসন এ ওয়েবসাইট খোলার উদ্যোগ নিয়েছে। আশা করি এ জেলার অধিবাসী, প্রবাসী তথা আপামর জনগণ এ  সুফল ভোগ করতে পারবে।




খবর ও বিজ্ঞপ্তি